২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান অপহরণ ঘটনায় আটক পাঁচ জনকে পুলিশে সোপর্দ

থানচিতে ডানিডা কর্মকর্তা অপহরণ ঘটনায় আটক পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আসমা বেগম জানান, খিবুরি মারমা, তার ছেলে অংসা প্র" মারমা, হ্রাথোয়াই প্র", অংমুই চিং ও উক্যনু মারমাকে বৃহস্পতিবার থানায় তুলে দেয় নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 07:25 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

বান্দরবান, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- থানচিতে ডানিডা কর্মকর্তা অপহরণ ঘটনায় আটক পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আসমা বেগম জানান, খিবুরি মারমা, তার ছেলে অংসা প্র" মারমা, হ্রাথোয়াই প্র", অংমুই চিং ও উক্যনু মারমাকে বৃহস্পতিবার থানায় তুলে দেয় নিরাপত্তা বাহিনী। তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান। এদিকে বৃহস্পতিবার থানচির বড় মদক এলাকা থেকে মংওয়াই নামে আর একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, মংওয়াইকে থানচির বলিপাড়া বিডিআর ক্যাম্পে রাখা হয়েছে। গত ২৫ জুন খিবুরিপাড়া এলাকায় এক দল সশস্ত্র ব্যক্তি ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমন ও গাড়িচালক মো. হানিফকে অপহরণ করে নৌকাযোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ২৮ জুন থানচির ইয়াংরাই এলাকা থেকে হানিফকে উদ্ধার করা হয়। ৮ জুলাই কেওকারাডং পাহাড়ের পাশে কয়াক্ষংঝিরি লেকের পাশ থেকে শহীদ সুমনকে উদ্ধাপর করে নিরাপত্তা বাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.