২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই তথ্যপ্রাপ্তি অধিকার আইন হচ্ছে: মইনুল

শিগগিরই তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রণয়ন করবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। সেনাপ্রধান মইন উ আহমেদ তথ্য প্রাপ্তির অধিকার নিয়ে আইন প্রবর্তন করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখার ১২ ঘন্টার মধ্যেই আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বুধবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রবর্তন করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বর্তমান সরকারের। এ লক্ষ্যে আইনের একটি খসড়াও তৈরি করা হয়েছে। খসড়া নিয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিগগিরই তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রণয়ন করবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। সেনাপ্রধান মইন উ আহমেদ তথ্য প্রাপ্তির অধিকার নিয়ে আইন প্রবর্তন করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখার ১২ ঘন্টার মধ্যেই আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন এই তথ্য জানিয়েছেন। ব্যারিষ্টার মইনুল হোসেন বুধবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রবর্তন করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বর্তমান সরকারের। এ লক্ষ্যে আইনের একটি খসড়াও তৈরি করা হয়েছে। খসড়া নিয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি আরো বলেন, "তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইনের খসড়াটি বিগত জোট সরকার মোটামুটি প্রস্তুত করে রেখেছিল।" বুধবার সকালে রাজধানী ঢাকায় এক সেমিনারে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ তার বক্তৃতায় বর্তমান সরকার তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রবর্তন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা যাতে গোপনীয়তার দোহাই দিয়ে শাস্তি থেকে রেহাই পেতে না পারে সেজন্য নিকট ভবিষ্যতে এই সরকার তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রবর্তন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মইন উ আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধে জেনারেল মইন বলেন, "গোপনীয়তার দিন চলে গেছে। এখন গুগল আর্থ দিয়ে গাড়ি পর্যন্ত দেখা যায়। ১৯৬২ সালের গোপনীয়তা সংক্রান্ত আইনের কারণে যে কোনো সরকারি দপ্তরের কমকর্তারা বলেন, 'আমি তো তথ্য দিতে পারব না।' এজন্য এই আইন পরিবর্তন হওয়া উচিত।" তিনি এ প্রসঙ্গে ভারত ও জাতিসংঘের ৫ স্থায়ী সদস্য দেশের উদাহরণ টেনে বলেন, "ওইসব দেশের মিডিয়ার জন্য তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি- এএইচডি/এমএইচবি/২০৫২ ঘ.