রাজশাহী, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্কের দিন ধার্য হয়েছে ১৬ জুলাই।
বুধবার রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ রেজাউল ইসলাম এ তারিখ নির্ধারণ করেন।
এর আগে দুপুরে আদালতে মামলার গ্রেপ্তারকৃত নয় আসামীকে সনাক্ত করা হয়।
তারা হলেন, কিলার মোস্তাক, কুরবান আলী, সাত্তার বিএসসি, লুতফর, আফজাল, আকরাম, আমজাদ, নজরুল ও মিজানুর রহমান।
তবে আমিনুল হক, জেলা বিএনপি সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদ, বাগমারার বাসুপাড়া ইউপি চেয়ারম্যান বেশারতুল্লাহ এবং বড়বিহান আলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ মামলার ১৮ জন আসামী পলাতক রয়েছেন।
২০০৪ এর এপ্রিলে বাংলা ভাইয়ের হাতে নির্যাতিত কৃষক ফজলুর রহমান বাগমারা থানায় ২০০৭ এর ৩০ এপ্রিল ২৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন গত ২৩ এপ্রিল ২৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গত ৯ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24