২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভূমি কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শ্যামনগর উপজেলা ভূমি কর্মকর্তা (সেটেলমেন্ট অফিসার) আবুল হোসেনকে সাময়িক বরখাস্তের সুপারিশ ও একই অপরাধে রেঞ্জ সহকারী মোশাররফ হোসেন তালুকদারকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 09:50 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

সাতক্ষীরা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শ্যামনগর উপজেলা ভূমি কর্মকর্তা (সেটেলমেন্ট অফিসার) আবুল হোসেনকে সাময়িক বরখাস্তের সুপারিশ ও একই অপরাধে রেঞ্জ সহকারী মোশাররফ হোসেন তালুকদারকে বদলি করা হয়েছে। শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলীপ কুমার বণিক জানান, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভুক্তভোগীরা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন। মঙ্গলবার বিষয়টি তদন্ত করতে দপ্তরের উপ-সচিব মো. আব্দুস সালাম শ্যামনগরে আসেন। দিলীপ কুমার জানান, দিনভর তদন্ত শেষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সেটেলমেন্ট কর্মকর্তা আবুল হোসেনকে সাময়িক বরখাস্তের সুপারিশ ও রেঞ্জ সহকারী মোশাররফ হোসেন তালুকদারকে বদলি করার নির্দেশ দেন আব্দুস সালাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪১ ঘ.