২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট মামলায় সিলেটে দুই জনের ১০ বছর করে কারাদণ্ড

২০০৫ সালের ১৭ আগস্ট সিলেটের আদালত প্রাঙ্গণে বোমা হামলার মামলায় দুই জেএমবি সদস্যের ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

সিলেট, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট সিলেটের আদালত প্রাঙ্গণে বোমা হামলার মামলায় দুই জেএমবি সদস্যের ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক বিপ্লব গোস্বামী মঙ্গলবার এ রায় দেন। রায়ে অভিযুক্তদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মাওলানা মহসিন খান ও মাওলানা আবদুল হাই। এরা দুজনেই সিলেট কারাগারে রয়েছেন। জৈন্তাপুর উপজেলার আহলে হাদিসের একটি মাদ্রাসা থেকে ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে মহসিন খান ও আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৫০ ঘ.