২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ডাকাতদের হাতে প্রবাসী নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আধার মানিক এলাকায় শনিবার গভীর রাতে ডাকাতদের হাতে শাহ আলম (৪২) নামে পাকিস্তান প্রবাসী একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত একটার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত আধারমানিক এলাকার হারুয়ালছড়িতে শাহ আলমের বাসায় হানা দেয়। অস্ত্রের মুখে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে। এ সময় শাহ আলম বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আধার মানিক এলাকায় শনিবার গভীর রাতে ডাকাতদের হাতে শাহ আলম (৪২) নামে পাকিস্তান প্রবাসী একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত একটার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত আধারমানিক এলাকার হারুয়ালছড়িতে শাহ আলমের বাসায় হানা দেয়। অস্ত্রের মুখে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে। এ সময় শাহ আলম বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল আহসান শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ডাকাতির পর পুলিশ এলাকায় অভিযান শুরু করে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৭০২ ঘ.