ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নব নিযুক্ত দুই সদস্য মির্জ্জা সামসুজ্জামান ও এ ওয়াই এম মোশাররফ রোববার দুপুরে শপথ নিয়েছেন।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিন সুপ্রিমকোর্টে তার খাস কামরায় তাদের শপথ বাক্য পড়ান। এ সময় পিএসসির চেয়ারম্যান ড. সা'দত হোসাইন ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদসহ পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ এই দুজনকে নিয়োগ দেন। মির্জ্জা সামসুজ্জামান একজন সাবেক রাষ্ট্রদূত ও এ ওয়াই এম মোশাররফ যুগ্ম সচিব ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএনডি/১৬০৩ ঘ.
bdnews24