২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে চাঁদাবাজির অভিযোগে সাতজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে চাঁদাবাজির অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা সাতজনকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 05:57 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে চাঁদাবাজির অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা সাতজনকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মুখলেসুর রহমান (৪৩), আবদুল আওয়াল (৪৭), আপ্তাব হোসেন (৩৭), ইউসূফ আলী (২৯), ফজলু মিয়া (২৪), আমিনুল ইসলাম রাজীব (১৮) ও তাজুল ইসলাম পলাশ ওরফে শান্তি মিয়া (৪৫)। র‌্যাব- ৯ সূত্র জানায়, কোয়ারিতে দীর্ঘদিন ধরে একটি চক্র শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন প্রতি নৌকায় চাঁদাবাজি করত। একটি গোয়েন্দা দল বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণের পর শনিবার দুপুর সাড়ে ১২টায় চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। র‌্যাব- ৯ এর কর্মকর্তা সার্জেন্ট এম এ বাছেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছে। মামলা দায়েরের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩৫০ ঘ.