২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে র‌্যাব পরিচয়ে ডাকাতি

র‌্যাব পরিচয়ে ঢুকে শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকার এক বাসায় ডাকাতি করেছে দুবৃত্তরা। হাজারীবাগের ভাগলপুর লেনে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র‌্যাব পরিচয়ে ঢুকে শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকার এক বাসায় ডাকাতি করেছে দুবৃত্তরা। হাজারীবাগের ভাগলপুর লেনে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। এজাহারের উদ্ধৃতি দিয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, হাজারীবাগের ভাগলপুর লেনের ৬২ নম্বরে শিশির কর্মকারের বাসায় রাত সোয়া ১২টার দিকে দুবৃত্তরা দরজায় ধাক্কা দেয়। ভেতর থেকে পরিচয় জিজ্ঞেস করলে দুবৃত্তরা নিজেদের 'র‌্যাব' বলে পরিচয় দেয়। বাড়ির লোকজন দরজা খুলে দিলে দুবৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকাসহ চার লাখ ৫৭ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে যায়। দুবৃত্তদের পরনে র‌্যাবের মতো কালো পোশাক ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে শিশির কর্মকার বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসি ১৭২৭ ঘ.