২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে দুই সপ্তাহে শাস্তি পেলেন ছয় ভিআইপি

দুর্নীতির মাধ্যমে সম্পত্তি অর্জন, অবৈধ অস্ত্র ও মাদক রাখা এবং প্রতারণার দায়ে গত দুই সপ্তাহে আদালত ছয়জন প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে মোট ৫৪ বছরের কারাদণ্ড দিয়েছে। তাদের অপরাধে সহযোগিতা করায় এ সময় আরও পাঁচজনকে মোট ২১ বছরের সাজা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির মাধ্যমে সম্পত্তি অর্জন, অবৈধ অস্ত্র ও মাদক রাখা এবং প্রতারণার দায়ে গত দুই সপ্তাহে আদালত ছয়জন প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে মোট ৫৪ বছরের কারাদণ্ড দিয়েছে। তাদের অপরাধে সহযোগিতা করায় এ সময় আরও পাঁচজনকে মোট ২১ বছরের সাজা দেওয়া হয়। একইসঙ্গে আদালত অবৈধভাবে অর্জিত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করাসহ অভিযুক্তদের এক কোটি টাকারও বেশি অর্থ জরিমানা করেছে। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন, বিএনপি নেতা সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন, সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপি নেতা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল