২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

রংপুর-পীরগাছা সড়কের খড়াবাড়ী এলাকায় ভ্যানচালক আজির উদ্দিন ওরফে ভূট্টু (২৫) কে কুপিয়ে হত্যা করে ভ্যানসহ মালামাল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ শুক্রবার ভোরে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

রংপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর-পীরগাছা সড়কের খড়াবাড়ী এলাকায় ভ্যানচালক আজির উদ্দিন ওরফে ভূট্টু (২৫) কে কুপিয়ে হত্যা করে ভ্যানসহ মালামাল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ শুক্রবার ভোরে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার জানান, নিহত ভ্যানচালকের শরীরে ১৭টি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভূট্টুর বড়ভাই কাজিম উদ্দিন বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকাবাসী জানায়, পারুল ইউনিয়নের মনুরছড়া গ্রামের মৃত পঁচা শেখের ছেলে ভূট্টু শুক্রবার ভোরে তার রিকশা ভ্যানে কাঁচা তরিতরকারি নিয়ে রংপুর শহরের পৌর বাজারে যাচ্ছিলেন। পথে খড়াবাড়ী এলাকায় তার ওপর হামলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.