২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মিনুর বিরুদ্ধে পবা থানায় গরু ব্যবসায়ীর অভিযোগ

কারাবন্দী রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে গরুর হাট ইজারার মাধ্যমে অবৈধভাবে পাঁচ কোটি টাকা আয়ের অভিযোগ এনেছেন দামকুড়া হাটের গরু ব্যবসায়ী খবির উদ্দিন। মামলার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে পবা থানায় লিখিত অভিযোগ করেন খবির উদ্দিন। তবে থানা মামলা না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে তা নথিভুক্ত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 02:32 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

রাজশাহী, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে গরুর হাট ইজারার মাধ্যমে অবৈধভাবে পাঁচ কোটি টাকা আয়ের অভিযোগ এনেছেন দামকুড়া হাটের গরু ব্যবসায়ী খবির উদ্দিন। মামলার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে পবা থানায় লিখিত অভিযোগ করেন খবির উদ্দিন। তবে থানা মামলা না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে তা নথিভুক্ত করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তা মামলা হিসেবে নথিভুক্ত হবে। খবির উদ্দিন অভিযোগ করেন, দুই বছর আগে মেয়র মিনু রাজশাহী নগরীতে সিটি হাট নামে একটি পশুর হাট বসান। ওই হাটটি নাম মাত্রমাত্র টাকায় ইজারা দিয়ে মেয়র ও তার সহযোগীরা এ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা আয় করেন। ওই হাট বসানোর ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম পশুর হাট দামকুড়াহাট বন্ধ হয়ে যায়। যে হাটটি ইজারা দিয়ে প্রতি বছর সরকাারের ৩ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ৭৫ লাখ টাকা আয় হতো। অভিযোগে বলা হয়, নতুন হাট বসানোর কারণে দামকুড়া হাট কেন্দ্র করে জীবিকা নির্বাহকারীরাও ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি মেয়র মিনুকে জানালে তিনি আশ্বাস দিলেও নিজের আর্থিক লাভের জন্য কোনও ব্যবস্থা নেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩০ ঘ.