ব্রাহ্মণবাড়িয়ায়, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি ঘটনায় দুই জন আত্মহত্যা করেছেন। সদর হাসপাতাল মর্গে বুধবার সকালে লাশ দুটির ময়না তদন্ত হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার ভোররাতে গোপিনাথপুর গ্রামের মুর্শেদ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২৪) বিষ পানে আত্মহত্যা করেন।
অন্যদিকে রূপসদী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মহিউদ্দিন (২০) পারিবারিক কলহের জের ধরে বুধবার ভোরে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান।
দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৬ ঘ.
bdnews24