২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ইরানী জাহাজের পরিস্থিতি নিয়ন্ত্রণে

বঙ্গোপসাগরে দুর্ঘটনা কবলিত কন্টেইনারবাহী ইরানি জাহাজ এমভি মীর ডামাডের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজের নাবিকরাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে জাহাজটির বাংলাদেশি এজেন্ট বি.এস. কার্গো এজেন্সি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

বাগেরহাট, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দুর্ঘটনা কবলিত কন্টেইনারবাহী ইরানি জাহাজ এমভি মীর ডামাডের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজের নাবিকরাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে জাহাজটির বাংলাদেশি এজেন্ট বি.এস. কার্গো এজেন্সি। বি.এস. কার্গো এজেন্সির সহকারী ব্যবস্থাপক নূরুল কবীর জানান, জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ায় ইঞ্জিন ও জেনারেটরে সমস্যা দেখা দিয়েছিল। ইঞ্জিন রুমে পানি ঢোকা বন্ধ করা গেছে, পানি নিষ্কাশনও পুরোদমে চলছে। তিনি জানান, ৪ বাংলাদেশিসহ জাহাজের ১৭ জন নাবিকের সবাই ভালো আছেন। জাহাজটি এখন মংলার হিরণ পয়েন্ট থেকে ৫০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে গভীর সমুদ্রে নোঙর করা আছে। মংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফ আহসান জানান, সোমবার রাতের মধ্যে পানি নিষ্কাশন সম্ভব হলে মীর ডামাডের পরবর্তী গন্তব্য সম্পর্কে ক্যাপ্টেন তার সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষকে জানাবেন। পরিস্থিতি ভাল থাকলে মীর ডামাডকে চট্টগ্রাম অথবা মংলা বন্দরে মেরামতের জন্য আনা হতে পারে। প্রসঙ্গত, ইরানি পতাকাবাহী মীর ডামাড ৯১টি কন্টেইনার নিয়ে গত ২৮ জুন চট্টগ্রাম বন্দর থেকে ভারতের চেন্নাই (মাদ্রাজ) বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। রোববার ভোররাতে জাহাজটির বার্বি পাম্প ফুটো হয়ে ইঞ্জিন রুমে পানি ঢোকা শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৩৫ ঘ.