নওগাঁ, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শহরের দুটি স্বর্ণের দোকানে ডাকাতি মামলায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টায় পুলিশ তিন ডাকাতকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। তারা হলেন, সদর উপজেলার খাট্টা সাহাপুর গ্রামের ওমর ফারুক (৫২), দোগাছী গ্রামের মোহাম্মদ আলী (২৮) এবং সাহাপুর ইয়াদালীর মোড় গ্রামের জেনারুল ইসলাম (২৬)।
রোববার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক তাদের পাঁচ দিন রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ওই তিন জনকে গত ১৫ জুন শহরের দুটি স্বর্ণের দোকানে ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮১৮ ঘ.
bdnews24