চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম চট্টগ্রাম কাস্টমস হাউজকে দুটি পৃথক কমিশনারেট ভবনে বিভক্ত করা হয়েছে। একটির নাম কাস্টমস হাউজ (আমদানি) এবং অপরটির নাম কাস্টমস হাউজ (রপ্তানি)।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. বদিউর রহমান শনিবার সকাল সাড়ে নয়টায় এ দুটি পৃথক প্রশাসনিক ভবনের কার্যক্রম উদ্বোধন করবেন।
নতুন কাঠামোতে চট্টগ্রাম কাস্টমস হাউজ আমদানি ও রপ্তানি শাখায় দুজন কমিশনার কাজ করবেন। তবে আপাতত কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন কাস্টমস হাউজের আমদানি কমিশনারের অতিরিক্ত হিসেবে কাস্টমস হাউজ (রপ্তানি) এর দায়িত্বও পালন করবেন।
কাস্টমস সুপার রুহুল আমিন জানান, বর্তমান কাস্টমস হাউজের পশ্চিমের ভবনকে রপ্তানি শাখার প্রশাসনিক কার্যাদি চালানোর জন্য সাজানো হয়েছে। মূল ভবনে আমদানি শাখার কার্যক্রম চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/ডিডি/এমআই/২০০৫ ঘ.
bdnews24