সাভার, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার থানায় দায়ের করা একটি ছিনতাইয়ের মামলায় সাড়ে তিন বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আহম্মেদ আলী (২৬) ও জামির আলী (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে আহম্মেদ আলীকে গাবতলী থেকে এবং এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী ধামরাই থানার দুধগাছিয়া এলাকা থেকে জমির আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির।
গ্রেপ্তারকৃত আহম্মেদ আলী আমিনবাজার এলাকার পাঁচগাছিয়া মহল্লার জমসের আলীর ছেলে এবং একই এলাকার আলছ মিয়ার ছেলে জমির আলী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৭ ঘ.
bdnews24