২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট তৈরি ও নবায়ন সহজ হচ্ছে

পাসপোর্ট তৈরি ও নবায়ন পদ্ধতি সহজ করতে একটি প্রস্তাবনা তৈরির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে এ নির্দেশ দেওয়া হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত ওই বৈঠকে পাসপোর্ট তৈরি ও নবায়নের ক্ষেত্রে ফরম পূরণ, সত্যায়ন, ফি দেওয়া ইত্যাদির ক্ষেত্রে বর্তমান নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট তৈরি ও নবায়ন পদ্ধতি সহজ করতে একটি প্রস্তাবনা তৈরির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে এ নির্দেশ দেওয়া হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত ওই বৈঠকে পাসপোর্ট তৈরি ও নবায়নের ক্ষেত্রে ফরম পূরণ, সত্যায়ন, ফি দেওয়া ইত্যাদির ক্ষেত্রে বর্তমান নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া জরুরি পাসপোর্ট সময়মতো সরবরাহ নিশ্চিত করাসহ পাসপোর্টের বৈধতার মেয়াদ পাঁচ বছরের স্থলে ১০ বছর করা এবং পাসপোর্ট ইস্যু, সংযোজন ও নবায়নের দায়িত্ব কোনও প্রতিষ্ঠিত ব্যাংক, বেসরকারি সংস্থাকে দেওয়া যায় কিনা তাও খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের বলা হয়। বৈঠকে জানানো হয়, এখন দেশে ১৫টি এবং দেশের বাইরে ৫৭টি মিশন অফিস থেকে প্রতিমাসে প্রায় ১ লাখ পাসপোর্ট ইস্যু ও নবায়ন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্য উপদেষ্টারাসহ মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেসসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমআই/১৮২৭ ঘ.