২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে তারেকের সঙ্গে স্ত্রী ও শাশুড়ির সাক্ষাৎ

বিএনপির সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমানের সঙ্গে শুক্রবার কারাগারে তার স্ত্রী ও শাশুড়ি দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমানের সঙ্গে শুক্রবার কারাগারে তার স্ত্রী ও শাশুড়ি দেখা করেছেন। সকাল ১১ টা পাঁচ মিনিট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারেক রহমানের সঙ্গে তারা প্রায় আধঘন্টা সময় কাটান। কারা উপমহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানু সকাল সাড়ে ১০ টায় কারাগারে এসে পৌঁছান। এরপর কারাগারের জ্যেষ্ঠ সুপার গোলাম হায়দারের কক্ষে ১১ টা পাঁচ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা তারেক রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় কারাধ্যক্ষ আব্দুর রহিম এবং পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) একজন সদস্য উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সঙ্গে স্ত্রী এবং শাশুড়ির শেষ বার দেখা হয়েছিল গত ১৮ মে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/১৯৪৩ ঘ.