২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপির কথিত সংস্কারপন্থীরা

কাউন্সিল করার প্িরক্রয়া শেষ করে সরকারের কাছে কাউন্সিল অধিবেশন করার আবেদন জানাবে বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত নেতারা। বৃহস্পতিবার দুপুরে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় দলের সহ-সভাপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কার প্রস্তাব কাউন্সিলে চূড়ান্ত করার প্রস্তুতি এগিয়ে চলছে। যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন মঙ্গলবার বলেছেন, ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা থাকলেও রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য কাউন্সিল করতে চাইলে সরকার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে দেখতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কাউন্সিল করার প্িরক্রয়া শেষ করে সরকারের কাছে কাউন্সিল অধিবেশন করার আবেদন জানাবে বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত নেতারা। বৃহস্পতিবার দুপুরে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় দলের সহ-সভাপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কার প্রস্তাব কাউন্সিলে চূড়ান্ত করার প্রস্তুতি এগিয়ে চলছে। যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন মঙ্গলবার বলেছেন, ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা থাকলেও রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য কাউন্সিল করতে চাইলে সরকার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে দেখতে পারে। হাফিজউদ্দিন বলেন, দলের চেয়াপারসনের মত মহাসচিবও দুই বছরের বেশি পদে থাকতে পারবেন না। চেয়ারপারসনের ক্ষেত্রে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে মহাসচিবের ক্ষেত্রেও একই প্রস্তাব করা হবে। তিনি বলেন, "এই বিষয়টি নিয়ে মহাসচিবের সঙ্গে আলোচনা করেছি। তিনি এ ব্যাপারে তার সম্মতির কথা আমাকে জানিয়েছেন।" দলের মহাসচিবের ঘোষিত সংস্কার প্রস্তাব নতুন একটি ধারা সংযোজন করবে বলে মনে করেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি আরও জানান, সারা দেশ থেকে সংস্কার প্রস্তাবের পক্ষে সাবেক দলীয় সাংসদদের সমর্থন পাচ্ছি আমরা। এছাড়া মান্নান ভূইয়ার বাড়িতে রাজশাহী, বগুড়া, বরিশাল দিনাজপুর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ এলাকার দলীয় নেতাকর্মীরা সাক্ষাৎ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৬২৪ ঘ.