২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট উৎপাদনে

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ তিনটি ইউনিটের মধ্যে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি সংস্কার শেষে দেড় বছর পর বৃহস্পতিবার চালু হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে উৎপাদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 07:51 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ তিনটি ইউনিটের মধ্যে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি সংস্কার শেষে দেড় বছর পর বৃহস্পতিবার চালু হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে উৎপাদন। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান খান জানান, এ ইউনিটে প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াট, দ্বিতীয় পর্যায়ে ১০০ মেগাওয়াট এবং পর্যায়ক্রমে তিন দিনের মধ্যে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ ইউনিটে টারবাইন অ্যান্ড জেনারেটরের কাজ করেছে জার্মানির অলস্টম কোম্পানি। অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ডিসিএস সিস্টেমের এবং বয়লারের কাজ করেছে একই দেশের এবিবি কোম্পানি ও আইএইচআই। ইউনিটটি চালু হওয়ার ফলে আশুগঞ্জ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দৈনিক ৬৩১ মেগাওয়াটে দাঁড়াচ্ছে। প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩, ৪, ও ৫ নম্বর ইউনিট ওভারহোলিং কাজ শুরু হয় ২০০৫ সালের ২৫ ডিসেম্বর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.