২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা মাশুকের স্ত্রী কারাগারে

জালালাবাদ গ্যাসের বিএনপি সমর্থক সিবিএ নেতা মাশুকউদ্দিনের স্ত্রী হাসনা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। জরুরি বিধিমালায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান হাসনা বেগম। তখন ম্যাজিস্ট্রেট আবদুল হাই আল মাহমুদ সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জালালাবাদ গ্যাসের বিএনপি সমর্থক সিবিএ নেতা মাশুকউদ্দিনের স্ত্রী হাসনা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। জরুরি বিধিমালায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান হাসনা বেগম। তখন ম্যাজিস্ট্রেট আবদুল হাই আল মাহমুদ সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর আসামী মাশুকউদ্দিন এখন কারাগারে রয়েছেন। একইদিন আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন। জালালাবাদ গ্যাস কোম্পানির চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মাশুকউদ্দিন গত ২৬ ফেব্র"য়ারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ২৭ ফেব্র"য়ারি সিলেট নগরীর হুসনাবাদ আবাসিক এলাকায় তার বাসা থেকে গ্যাসের পাইপ, গ্যাস সংযোগের যন্ত্র (রাইজার মেশিন)সহ জালালাবাদ গ্যাস কোম্পানির একটি জিপ জব্দ করা হয়। হাসনা বেগম এর আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পর নিু আদালতে বৃহস্পতিবার হাজির হন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২০ ঘ.