২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

টাঙ্গাইল, রাজবাড়ী ও রংপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ- টাঙ্গাইল: টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার আঠারদানায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হন। নিহতদের একজনের নাম আজিজ (৩২)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 07:02 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল, রাজবাড়ী ও রংপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। (আরও তথ্যসহ) আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ- টাঙ্গাইল: টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার আঠারদানায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হন। নিহতদের একজনের নাম আজিজ (৩২)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। ঘাটাইল থানার উপপরিদর্শক কবীর উদ্দিন জানান, ভোর ৫টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মাছ বোঝাই একটি পিকআপ টাঙ্গাইল আসার সময় আঠারদানায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার মুক্তাগাছা থানার পারাটঙ্গী গ্রামের আজিজ (৩২) ও অজ্ঞাতনামা একজন মারা যায়। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রংপুর: মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে নীলফামারীর ডিমলা থেকে ঢাকা গামী নাইট কোচের সামনের চাকা ফেটে উল্টে বুধবার মধ্য রাতে একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন বলে পুলিশ জানায়। দুর্ঘটনায় আহত ২৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুল হক জানান, নিহতের পরিচয় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জানা যায়নি রাজবাড়ী: বৃহস্পতিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা কলেজ মোড়ে সকাল ৮টার দিকে গরুবোঝাই একটি ট্রাক উল্টে মিজানুর রহমান (৩০) নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত এবং অপর ৩ ব্যবসায়ী আহত হন। হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার নওপাড়া গ্রামে। আহতরা হলেন, রুহুল আমিন, আফজাল হোসেন ও মো. ইউনুস। এদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ৩৫টি গরুর মধ্যে আটটি গরুও মারা যায়। পাংশা থানা সূত্র জানায়, বরগুনার আমতলী বাজার থেকে গরু কিনে ব্যবসায়ীরা কুষ্টিয়ার মিরপুরে যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭১১ ঘ.