২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গুরুতর, রূপালি দেশ 'পত্রিকার' সম্পাদক গ্রেপ্তার

দেড় বছর আগে নরসিংদীর রায়পুরার একটি বাড়িতে ডাকাতি হলে গৃহকত্রী ও তার দুই মেয়ের ছবি তুলে আনে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি। এরপর ছবিগুলোকে বিকৃত করে অশ্লীলরূপ দিয়ে ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় দিশেহারা পরিবারটি সাহায্য চাইলে র‌্যাব সদস্যরা বুধবার ফাঁদ পাতে। চাঁদার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয় 'দৈনিক রূপালী দেশ' নামে পত্রিকার সম্পাদক আব্দুল মালেক মনি (৫৬) ও প্রতিবেদক মো. মাহবুবুর রহমান ওরফে খোকনকে (৩৬)। র‌্যাব-২ এর সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং রায়পুরার গৃহকত্রী রাশিদা প্রধান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 09:05 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেড় বছর আগে নরসিংদীর রায়পুরার একটি বাড়িতে ডাকাতি হলে গৃহকত্রী ও তার দুই মেয়ের ছবি তুলে আনে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি। এরপর ছবিগুলোকে বিকৃত করে অশ্লীলরূপ দিয়ে ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় দিশেহারা পরিবারটি সাহায্য চাইলে র‌্যাব সদস্যরা বুধবার ফাঁদ পাতে। চাঁদার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয় 'দৈনিক রূপালী দেশ' নামে পত্রিকার সম্পাদক আব্দুল মালেক মনি (৫৬) ও প্রতিবেদক মো. মাহবুবুর রহমান ওরফে খোকন (৩৬)। র‌্যাব-২ এর সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং রায়পুরার গৃহকত্রী রাশিদা প্রধান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই তথ্য। কামরুজ্জামান জানান "গ্রেপ্তারকৃত দুই কথিত সাংবাদিক নরসিংদীর রায়পুরা উপজেলার রাশিদা প্রধান নামে এক মহিলাকে ইন্টারনেটে তাদের ছবি প্রকাশের ভয় দেখিয়ে কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। নিু-মধ্যবিত্ত ওই মহিলা বুধবার বিকেলে চাঁদার দুই হাজার টাকা হস্তান্তর করার সময় গ্রেপ্তার করা হয় আব্দুল মালেক এবং খোকনকে। তিনি জানান, খোকন একইসঙ্গে 'অপরাধচিত্র' নামে একটি পত্রিকার প্রতিবেদক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আবু নোমান সজীব রাত পৌনে বারোটায় র‌্যাবের শিয়া মসজিদ ক্যাম্পে দিয়ে খোকনের গলায় ঝোলানো পরিচয়পত্রের খাপে একপাশে 'দৈনিক রূপালী দেশ' এবং অপর পাশে 'সাপ্তাহিক অপরাধচিত্র'এর কার্ড দেখেন। চাঁদাবাজি কেন করতেন