২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ও কুড়িগ্রামে দুই বিএনপি নেতা গ্রেপ্তার

ফরিদপুর ও কুড়িগ্রামে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, বুধবার দুপুরে ফরিদপুর জিলা স্কুলের সামনে থেকে ভাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. আবু জাফর মুন্সী (৪৫) কে যৌথবাহিনী গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 02:03 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর ও কুড়িগ্রামে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, বুধবার দুপুরে ফরিদপুর জিলা স্কুলের সামনে থেকে ভাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. আবু জাফর মুন্সী (৪৫) কে যৌথবাহিনী গ্রেপ্তার করে। সেনা সূত্র জানায়, জাফর মুন্সীর বিরুদ্ধে সন্ত্রাস, ভূমি দস্যুতা, জাল দলিল তৈরি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কৃষি ঋণ দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিএনপি সমর্থক সিবিএ নেতা লানজু আনছারীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীতি রঞ্জন রায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উলিপুর উপজেলার মণ্ডলের হাট শাখায় কর্মরত থাকাকালে জাতীয়তাবাদী কর্মচারী দল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি লানজু আনছারী দুর্গাপুর ও বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের নামে কৃষি ঋণ দেখিয়ে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে কৃষকরা অভিযোগ জানানোর পরই যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েনিটফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৪ ঘ.