২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হুমায়ুন কবীর বালুর তৃতীয় মৃত্যুবার্ষিকী বুধবার

দৈনিক জন্মভূমি সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর বালুর তৃতীয় মৃত্যুবার্ষিকী বুধবার। এ উপলক্ষে তার পরিবার, হুমায়ুন কবীর স্মৃতি পরিষদ, জন্মভূমি পত্রিকা, প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 05:00 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

খুলনা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৈনিক জন্মভূমি সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর বালুর তৃতীয় মৃত্যুবার্ষিকী বুধবার। এ উপলক্ষে তার পরিবার, হুমায়ুন কবীর স্মৃতি পরিষদ, জন্মভূমি পত্রিকা, প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার প্রথম প্রহরে জন্মভূমি ভবনে স্থাপিত হুমায়ুন কবীর বালুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআন তেলওয়াত, কবর জেয়ারত, ধর্মসভা-মন্দিরে প্রার্থনা, কাঙালি ভোজ, স্মরণ সভা ইত্যাদি। বিকাল সাড়ে ৫টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্মরণ সভা আয়োজন করেছে হুমায়ুন কবির স্মৃতি পরিষদ। এছাড়া প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। ২০০৪ সালের ২৭ জুন দুপুরে জন্মভূমি কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন হুমায়ুন কবির বালু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০০ ঘ.