২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

সীতাকুণ্ডের কাশেম জুট মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মঙ্গলবার বিকালে আলাউল হক নামে এক কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হন আরও তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 03:34 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের কাশেম জুট মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মঙ্গলবার বিকালে আলাউল হক নামে এক কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হন আরও তিন জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক জহির আহমেদ জানান, বিকাল সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জন হাসপাতালে রয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কাশেম জুট মিলের অভ্যন্তরে ওই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আহতদের পরিবার জানায়। তবে সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোছা. সুলতানা জানান, থানায় এখনও এ ধরনের কোনও দুর্ঘটনার সংবাদ আসেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২১২৭ ঘ.