ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সফররত ভারতের পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন মঙ্গলবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, সাক্ষাৎ অনুষ্ঠানে ভারতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা মেননের সঙ্গে কথা বলেন।
বেলা ১১টার দিকে শংকর মেনন প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান। এসময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শুভেচ্ছা পৌঁছে দেন ফখরুদ্দীন আহমদকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/আরএ/জিএনএ/১৫১০ ঘ.
bdnews24