২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সাবেক সাংসদ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

পাবনা-৩ আসনের সাবেক সাংসদ এবং চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে মঙ্গলবার একটি চাঁদাবাজির মামলা হয়েছে। এনিয়ে সাবেক এ সাংসদের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 06:40 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

পাবনা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা-৩ আসনের সাবেক সাংসদ এবং চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে মঙ্গলবার একটি চাঁদাবাজির মামলা হয়েছে। এনিয়ে সাবেক এ সাংসদের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা হলো। মঙ্গলবার পাবনার আমলি আদালতে চাঁদাবাজির নতুন মামলাটি করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির কোষাধ্যক্ষ ওয়ারেছ আলী। বিচারক মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। পাবনার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ২০০৩ সালের ৮ নভেম্বর আনোয়ারুল ইসলাম, তার স্ত্রী সিদ্দিকা আনোয়ার, চাটমোহর উপজেলার বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ বেলালুর রহমান ও বিএনপি নেতা খন্দকার রেজাউল করিম পুকুর ইজারা দেওয়ার আশ্বাস দিয়ে বাদীর কাছ থেকে ৩ লাখ ৯১ হাজার টাকা চাঁদা নেন বলে এজাহারে অভিযোগ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৯ ঘ.