যশোর, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর-৪ আসনের সাবেক সাংসদ বিজেপি নেতা এমএম আমিনউদ্দিনকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার তাকে যশোর আমলী আদালতে হাজির করা হলে আদালত আমনিউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিআইডির অতিরিক্তি পুলিশ সুপার আতাউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করে। অভয়নগরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকরাম হোসেন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/০০৩৭ ঘ.
bdnews24