ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলার রায় মঙ্গলবার দেওয়া হবে।
গত ২০ জুন মামলার শুনানি শেষে ঢাকার চতুর্থ সহকারি দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এই তারিখ ঘোষণা করেন।
এই মামলায় মঞ্জুকে পলাতক দেখানো হয়েছে।
গত ৩ জুন তার অনুপস্থিতিতে মামলাটির অভিযোগ গঠন করা হয়। ৭ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন।
গত ৮ মার্চ মঞ্জুর ধানমন্ডির বাসা থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করে যৌথবাহিনী। এ ঘটনায় উপ-পরিদর্শক মোস্তাক হোসেন ধানমন্ডি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন।
গত ১৩ মে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24