পাবনা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাটমোহরে আবুল হোসেন নামে এক মুদি দোকানদারকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার সকালে পুলিশ সাথিয়া কয়রাপাড়া গ্রামের একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, আবুল হোসেন শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। জাহিদ হোসেন জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৫৫৬ ঘ.
bdnews24