২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার দুটি বাজারে ভয়াবহ আগুন, ৮ দমকল কর্মী আহত

বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে আহমেদ মার্কেট ও শেখ মার্কেটে ভয়াবহ আগুনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি বাজারের অন্তত ১০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৮ দমকল কর্মী আহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। আমাদের বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন ঘটনাস্থল থেকে জানান, দমকলের নয়টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। (আরো তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বগুড়া, জুন ২৩ (বডিনিউিজ টুয়নেি্টফোর ডটকম)- বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে আহমেদ মার্কেট ও শেখ মার্কেটে ভয়াবহ আগুনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি বাজারের অন্তত ১০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৮ দমকল কর্মী আহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। আমাদের বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন ঘটনাস্থল থেকে জানান, দমকলের নয়টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। (আরো তথ্যসহ ২) তিনি জানান, বাজার দুটোর ক্ষতিগ্রস্ত দোকানের অধিকাংশই কাপড় ও প্রসাধনী সামগ্রীর। এদিকে আগুন নেভাতে গিয়ে আটজন দমকল কর্মী আহত হয়েছেন। এদের সাতজন হলেন রেজাউল করিম, হারুনুর রশীদ, শাহাদাত, মাসুদ, নজরুল, রফিকুল ও আনোয়ার। বাকি একজনের নাম জানা যায়নি। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া ছাড়াও নওগাঁ, সারিয়াকান্দি, সোনাতলা, উল্লাপাড়া, জয়পুরহাট, পাঁচবিবি, কাজীপুর ও সিরাজগঞ্জ দমকলের সদস্যরা এবং যৌথবাহিনীর একটি গ্যাস ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।" বগুড়া দমকলের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো. আনসার উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের কাপড়ের দোকানগুলোতে প্রচুর সিল্কের কাপড় থাকায় এবং কয়েকটি মরিচের দোকানের কারণে আগুন আয়ত্বে আনতে বেগ পেতে হয়েছে। সিল্ক বারবার আগুনকে উস্কে দিয়েছে এবং মরিচের ধোঁয়ায় দমকল কর্মীদের কাজ করতে সমস্যা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/ডিডি/জেকে/০০৫১ ঘ.