২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও বাগেরহাটে নিহত ৮

বাগেরহাট ও চট্টগ্রামে শনিবার সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। আমাদের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক জানান, মোল্লাহাটে বাগেরহাট-মাওয়া সড়কের মাঝেরগাওলা নামে স্থানে শনিবার ভোর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে দুই পোনা ব্যবসায়ী ও পিকআপ চালকের এক সহকারী নিহত হন। গুরুতর আহত হন চালকসহ অপর দুই ব্যবসায়ী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও চট্টগ্রামে শনিবার সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। (আরও তথ্যসহ) আমাদের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক জানান, মোল্লাহাটে বাগেরহাট-মাওয়া সড়কের মাঝেরগাওলা নামে স্থানে শনিবার ভোর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে দুই পোনা ব্যবসায়ী ও পিকআপ চালকের এক সহকারী নিহত হন। গুরুতর আহত হন চালকসহ অপর দুই ব্যবসায়ী। নিহতরা হচ্ছেন, পিকআপচালকের সহকারী খুলনার রূপসা উপজেলার তিলকগ্রামের কবীর শেখের ছেলে বাপ্পি শেখ (২০) এবং পোনা ব্যবসায়ী ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের কোকো কাজীর ছেলে কাজী তারেক (৩৫) ও চিতলমারী উপজেলার আমির আলীর ছেলে রবিউল শেখ (২৬)। এদের মধ্যে পোনা ব্যবসায়ীরা ঘটনাস্থলে এবং বাপ্পি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারা যান। ফকিরহাট চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ নিহতদের পরিচয় নিশ্চিত করেন। দুর্ঘটনায় আহত রেজাউল শেখ এবং পিকআপ চালক ও অপর এক ব্যবসায়ীকে খুলনার বিভিন্ন