২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কলেজছাত্র ও ব্যবসায়ী খুন

মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলায় এক কলেজছাত্র এবং এক ব্যবসায়ী খুন হয়েছেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকুররিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম হোসেন লিটনকে রাতে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে ভবানীপুর মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

যশোর, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলায় এক কলেজছাত্র এবং এক ব্যবসায়ী খুন হয়েছেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকুররিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম হোসেন লিটনকে রাতে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে ভবানীপুর মাঠের মধ্যে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে এ খুন হয়েছে বলে ধারণা করছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ভবানীপুরের রমজান ও মনছুর এবং ব্রাহ্মণভাঙ্গা গ্রামের মোশারফকে গ্রেপ্তার করেছে। লিটন ভোমরাদাহ গ্রামের ফজলুর রহমানের ছেলে। অন্যদিকে জানান, প্রশান্ত সাহা নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধারের কথা জানিয়েছেন বাঘারপাড়া থানার উপ পরিদর্শক আফসান সিদ্দিকী দেওয়ান। শুক্রবার রাতে উপজেলার জামদিয়া করিমপুর নামে স্থানে একটি গাছে তার লাশ ঝোলানো ছিল। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখে রাখে বলে ধারণা করছে পুলিশ। প্রশান্ত রাজবাড়ীর বালিয়াকান্দির পঞ্চানন সাহার ছেলে। ব্যবসায়িক কারণে শুক্রবার তিনি বাঘারপাড়া এসেছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১১ ঘ.