২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জাল সনদসহ মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

১১টি জাল সনদ ও মাদ্রাসা বোর্ডের চারটি সিলসহ ক্ষেতলাল উপজেলার বুড়াইল মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ রব্বানী ওরফে তোফায়েলকে (৬৩) শুক্রবার রাতে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 07:00 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জয়পুরহাট, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১১টি জাল সনদ ও মাদ্রাসা বোর্ডের চারটি সিলসহ ক্ষেতলাল উপজেলার বুড়াইল মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ রব্বানী ওরফে তোফায়েলকে (৬৩) শুক্রবার রাতে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। রাত ১১টার দিকে তাকে ক্ষেতলাল থানায় সোপর্দ করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক কাজী মুত্তাকি ইবনে মিনান জানান, উপজেলার তিলাবুদুল বটতলী গ্রামে ওই অধ্যক্ষের বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে নয়টি ফাজিল পরীক্ষার ও দুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ এবং মাদ্রাসা বোর্ডের সিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, তোফায়েল দীর্ঘদিন ধরেই তিনি জাল সনদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩০১ ঘ.