২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার শিশুকে পিটিয়ে হত্যা, মা বাবা গ্রেপ্তার

নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে শনিবার ভোরে সীমা রানী ঋষি (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই শিশুর মা মালা ঋষি ও বাবা বিশ্ব ঋষিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 06:41 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে শনিবার ভোরে সীমা রানী ঋষি (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই শিশুর মা মালা ঋষি ও বাবা বিশ্ব ঋষিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শনিবার ভোররাতের দিকে পারিবারিক কলহের জের ধরে দোলাবাড়ি গ্রামের ঋষিপাড়ার ওই শিশুটি নিহত হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান জানান, হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অভাব অনটনের সংসারে বিশ্ব ও মালা প্রায়ই সীমাকে মারধর করতো বলে তারা অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, "সীমার মা-বাবাই তাকে পিটিয়ে হত্যা করেছে বলে শিশুর সৎ মা শেফালী ঋষি অভিযোগ করেছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৩৫ ঘ.