চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলায় পাহাড় কাটার অভিযোগে বৃহস্পতিবার রাতে জামাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, উপজেলার চোরামনি এলাকায় পাহাড় কেটে ইটভাটা নির্মাণের অভিযোগে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা রতন কান্তি দেব শুক্রবার এ বিষয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/ডিডি/জেকে/২৩১১ ঘ.
bdnews24