২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিডিআর-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ

দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রাখতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ভলিবল ম্যাচে অংশ নিয়েছে বিডিআর ও বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রাখতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ভলিবল ম্যাচে অংশ নিয়েছে বিডিআর ও বিএসএফ। দুপুর ১২টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির মাঠে অনুষ্ঠিত ওই খেলায় বিএসএফ জয়ী হয়। এর আগে সকাল ৯টায় আখাউড়া চেক পোস্টে ৫৫ সদস্য বিশিষ্ট ভারতীয় দলকে স্বাগত জানান বিডিআরের কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান। খেলা শেষে কর্নেল মুশফিকুর রহমান বিএসএফের খেলোয়াড়দের এবং বিএসএফের উপমহা পরিদর্শক এম এন সাজন বিডিআরের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিআরের সিলেট সেক্টর কমান্ডার কর্নেল আবুল হোসাইন, ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইউসুফ মাহবুব আলী, ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ রায়হানুল হক প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.