২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভারতীয় কাপড়সহ দুজন গ্রেপ্তার

পাঁচবিবি উপজেলার বেলতলা সীমান্ত এলাকায় বুধবার রাতে র‌্যাব ও বিডিআর অভিযান চালিয়ে সাত লাখ টাকার ভারতীয় থ্রিপিসসহ জিয়ারুল ইসলাম (৩০) ও বেলাল হোসেন (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 08:50 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

জয়পুরহাট, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঁচবিবি উপজেলার বেলতলা সীমান্ত এলাকায় বুধবার রাতে র‌্যাব ও বিডিআর অভিযান চালিয়ে সাত লাখ টাকার ভারতীয় থ্রিপিসসহ জিয়ারুল ইসলাম (৩০) ও বেলাল হোসেন (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়িই সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার মেজর শাহ আলী জানান, তারা দুজনই চোরাকারবারি। এরা ভারত থেকে বিভিন্ন মালামাল এনে স্থানীয় দোকানে সরবরাহ করতো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৪৮ ঘ.