রাজশাহী, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক কমান্ডারসহ দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন, লোকমান হোসেন লকু ও মঞ্জু।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মির্জা গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত দুই চরমপন্থীকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২০৭ ঘ.
bdnews24