২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে ৩ রাজউক কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩ কর্মকর্তাকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাদের মতিঝিল থানায় হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 06:20 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩ কর্মকর্তাকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাদের মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক শিহাব উদ্দীন জানান, যৌথ বাহিনী রাজউক কর্মকর্তা আব্দুল মান্নান পাটোয়ারি, আসিফ মো. সিদ্দিকী ও আব্দুর রহিমকে সন্ধ্যায় মতিঝিল থানায় হস্তান্তর করেছে। এদের মধ্যে আসিফ মো. সিদ্দিকী ও আব্দুর রহিমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আব্দুল মান্নান পাটোয়ারির বিরুদ্ধেও আলাদা একটি মামলার প্রস্তুতি চলছে। শিহাব উদ্দীন ওই কর্মকর্তাদের পদবি জানাতে পারেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২৩৫৭ ঘ.