২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

বুধবার দুপুরে রাজধানীর মৎস ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম আহমেদ হোসাইন বিল্লাল (২৪)। সে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বুধবার দুপুরে রাজধানীর মৎস ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম আহমেদ হোসাইন বিল্লাল (২৪)। সে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। রমনা থানার উপ-পরিদর্শক এজাজুল আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে মৎস ভবনের সামনে দুর্ঘটনার শিকার হন বিল্লাল। বুধবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। তিনি জানান, নিহতের বাবা ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা আব্দুল মালেক মিয়া। দুপুর ১টার দিকে মৎস্য ভবনের সামনে গাড়ির ধাক্কায় আহত হলে বিল্লালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। তবে এজাজুল আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনার ঘাতক বাহনটির সন্ধান পাওয়া যায়নি বা কাউকে আটকও করা হয়নি। নিহত বিল্লালের বন্ধূদের সঙ্গে কথা বলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিল্লাল তাবলিগ জামাতের সঙ্গে নিয়মিত ধর্ম প্রচারে যেতো। বুধবার সকাল ১১টার দিকে সে গণিত বিভাগের স্নাতকোত্তর ছাত্র সাখাওয়াতকে এক হাজার টাকা পৌঁছে দিতে কাকরাইল মসজিদে গিয়েছিল। সাখাওয়াত তাবলিগ জামাত করতে কাকরাইল মসজিদে অবস্থান করছে। সাখাওয়াতকে টাকা দিয়ে ক্যাম্পাস যাওয়ার পথে মৎস ভবনের সামনে বিল্লাল দুর্ঘটনার শিকার হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২১৫ নম্বর কক্ষে থাকতো বিল্লাল। তার বাবা-মা থাকেন মিরপুর ৬ নম্বর সেকশনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসি/১৮০২ ঘ.