২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত-কর পরিহার, সরাসরি বিমান চালুর চুক্তি করবে বাংলাদেশ--বাহরাইন

এ বছরের মধ্যেই বাহরাইনের সঙ্গে দ্বৈত-কর পরিহার, বিনিয়োগ নিরাপত্তা এবং দু দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বিষয়ে চুক্তি সাক্ষর করবে বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নেজার সাদেক আল বাহারনার সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। বৈঠকে ঐকমত্যের বিয়গুলো বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 08:50 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এ বছরের মধ্যেই বাহরাইনের সঙ্গে দ্বৈত-কর পরিহার, বিনিয়োগ নিরাপত্তা এবং দু দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বিষয়ে চুক্তি সাক্ষর করবে বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নেজার সাদেক আল বাহারনার সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। বৈঠকে ঐকমত্যের বিয়গুলো বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।" বাহরাইনের মন্ত্রী পর্যায়ের কোনো অতিথি এই প্রথম বাংলাদেশ সফর করলেন - এ কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশের ৭৫ হাজার শ্রমিক কাজ করছে বাহরাইনে। সেখানে আরও দক্ষ এবং আধাদক্ষ শ্রমিক পাঠানোর ব্যাপারে আলোচনা হয়েছে বৈঠকে।" তিনি জানান, বাহরাইন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। দু দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে উপদেষ্টা জানিয়েছেন। নেজার সাদেক আল বাহারনা সাংবাদিকদের বলেন, "আমাদের মধ্যে বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। খাদ্য, পোশাক, ওষুধ ও ফুল-শিল্পে যৌথভাবে কাজ করার ব্যাপারেও বাহরাইন চিন্তাভাবনা করছে।" বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২২ জুন সকালে ঢাকা ছেড়ে যাবেন। বিকালে তার বিনিয়োগ বোর্ডের সঙ্গে আলোচনা এবং গ্রামীণ ব্যাংক পরিদর্শন করার কথা। বৃহস্পতিবার যাবেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও যমুনা সেতু পরিদর্শনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরবি/এসি/জিএনএ/১৪২২ ঘ.