২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সাবেক সাংসদ জিয়াউল হকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক সাংসদ জিয়াউল হক মোল্লাসহ ছয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বগুড়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নন্দিগ্রামের আবদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বগুড়া, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক সাংসদ জিয়াউল হক মোল্লাসহ ছয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বগুড়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নন্দিগ্রামের আবদুর রহমান। মামলার অন্য আসামীরা হলেন থানা বিএনপির সভাপতি ও মুনছুর হোসেন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ওরফে শামীম চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অফিস সহকারী জুলফিকার আলী, বিএনপি নেতা এ্যাপোলো চৌধুরী এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবু বকর। এজাহারে অভিযোগ করা হয়, জিয়াউল হক মোল্লার নির্দেশে অপর আসামীরা ২০০৫ সালে বাদীর মেয়েকে ওই কলেজে নিয়োগ দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা দাবি করেন। কিন্তু দুই লাখ টাকা দেওয়া হলেও বাকি টাকা না দেওয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়নি। মামলার অভিযোগ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে জিয়াউল হক মোল্লা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমি কলেজ পরিচালনা পর্ষদেও ছিলাম না। তবে মামলাটি আইনি প্রক্রিয়ায়ই মোকাবেলা করব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১০২ ঘ.