২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির ভোগান্তিতে বাগেরহাট পৌরবাসী

বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সারাদিনে মাত্র আধাঘণ্টার জন্য পানি পাচ্ছে পৌরবাসী। কয়েক মাস ধরেই এ অবস্থা চলতে থাকলেও তার কোনও সমাধান হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 09:37 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

অলীপ ঘটক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সারাদিনে মাত্র আধাঘণ্টার জন্য পানি পাচ্ছে পৌরবাসী। কয়েক মাস ধরেই এ অবস্থা চলতে থাকলেও তার কোনও সমাধান হচ্ছে না। ঠিকমতো পানি সরবরাহ না করতে পেরে গ্রাহকদের কাছে বিলও দিতে সাহস পাচ্ছে না পৌর কর্তৃপক্ষ। তারা বলছে, বিদ্যুৎ সঙ্কটে পর্যাপ্ত পানি উত্তোলন করা যাচ্ছে না। অপরদিকে সে অভিযোগ নাকচ করে বিদ্যুৎ কর্তৃপক্ষ দাবি করছে, পানি প্রকল্পে পর্যাপ্ত বিদ্যুৎই সরবরাহ করা হচ্ছে। পৌরসভার পানি সঙ্কট কাটানোর জন্য ১৯৯৬ সালে দ্বিতীয় পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় জেনারেটরের ব্যবস্থা রাখার কথা থাকলেও জেনারেটর ছাড়াই ২০০২ সালে প্রকল্পের কাজ শেষ হয়। ফলে এখন বিদ্যুৎ সঙ্কট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে পৌরসভা। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল কুদ্দুস বলেন, "প্রায়ই শহরের বিভিন্ন এলাকা থেকে আমার কাছে গৃহবধূরা টেলিফোন করে পানি সমস্যা সমাধানের দাবি জানান। আমি তাদের বোঝাতে চেষ্টা করি, এটা পৌরসভার বিষয়; পানি উন্নয়ন বোর্ডের নয়। কিন্তু তারা আমার কথা শুনতে চান না। অনেকে আমার ওপর অসন্তুষ্ট হন।" পৌরসভার পানি শাখা সূত্র জানায়, পৌরসভায় পানির গ্রাহক রয়েছে প্রায় সাড়ে চার হাজার। দৈনিক চাহিদা প্রায় পাঁচ হাজার ঘনলিটার। কিন্তু সরবরাহ সম্ভব হচ্ছে মাত্র দুই হাজার ৪০০ ঘনলিটার। সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সায়ড়ায় স্থাপিত দ্বিতীয় পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমেই সরবরাহ কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে গত তিন মাস ধরে পানির বিলও না পেয়ে গ্রাহকরা আশঙ্কা করছে, ভবিষ্যতে তাদের হয়তো জমিয়ে রাখা বিল একসঙ্গে পরিশোধের তাগাদা দেওয়া হবে। বিল না দেওয়ার প্রসঙ্গে পৌর চেয়ারম্যান খান হাবিবুর রহমান বলেন, "ঠিকমতো পানি সরবরাহ দিতে না পারায় গত তিন মাস আমরা গ্রাহকদের হাতে পানির বিল পৌঁছাতে সাহস করিনি। ফলে তিন মাসে বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ টাকা।" বিদ্যুত সঙ্কটেই পানি সরবরাহ বিঘি