ঢাকা, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সোমবার অজ্ঞাত পরিচয় এক মহিলার (৪৫) মৃত্যু হয়েছে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম সোমবার দুপুরে আহত অবস্থায় ওই মহিলাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে সুতি চেক শাড়ি ছিল।
রেলপুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৪৮ ঘ.
bdnews24