২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই ডাকাত গ্রেপ্তার

সাভারে ওসমান হারুনী ইমন ও মোখলেসুর রহমান নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নাছিম উদ্দিন জানান, ইমন সাভারের শীর্ষ সন্ত্রাসী ভিপি হেলালের অন্যতম সহযোগী। রোববার রাত ১১ টার দিকে ঢাকা থেকে ফেরার পথে সাভার থানা বাসস্ট্যান্ডে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

সাভার, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে ওসমান হারুনী ইমন ও মোখলেসুর রহমান নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নাছিম উদ্দিন জানান, ইমন সাভারের শীর্ষ সন্ত্রাসী ভিপি হেলালের অন্যতম সহযোগী। রোববার রাত ১১ টার দিকে ঢাকা থেকে ফেরার পথে সাভার থানা বাসস্ট্যান্ডে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন পৌর এলাকার ভাটপাড়া মহল্লার রকিবুল হাসানের বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে এসআই নাছিম জানান। এছাড়া ২০০৪ সালের একটি অস্ত্র মামলার পলাতক আসামী তিনি। নাছিম উদ্দিন জানান, সাত দিন রিমান্ড চেয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ইমনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জামমুড়া গ্রামে। এদিকে সোমবার সকাল ৭টার দিকে সাভার থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম রাজফুলবাড়িয়ার বাজার থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে। মোখলেস শুক্রবার নগরচর এলাকার মুশনা বৈদ্যুতিক কারখানায় ডাকাতির মামলার আসামী বলে জানান আমিনুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৭ ঘ.