২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ সেলিমের বিরুদ্ধে আরও একটি মামলা

জেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে। ছয় লাখ ৪৮ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রোববার রাতে সদর থানায় নতুন এ মামলাটি করেছেন স্থানীয় ঠিকাদার কামরুল হাসান। মামলায় সেলিমের ব্যক্তিগত সহকারী হাসিবুর রহমানকেও আসামী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগেরহাট, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে। ছয় লাখ ৪৮ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রোববার রাতে সদর থানায় নতুন এ মামলাটি করেছেন স্থানীয় ঠিকাদার কামরুল হাসান। মামলায় সেলিমের ব্যক্তিগত সহকারী হাসিবুর রহমানকেও আসামী করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম চৌধুরী জানান, সেলিমের হুমকির মুখে ২০০৫ সালের ডিসেম্বর মাসে চারটি চেকের মাধ্যমে আসামী হাসিবুর রহমানের ব্যাংক একাউন্টে বাদী ১ লাখ ৮০ হাজার টাকা জমা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, সাংসদ থাকা অবস্থায় সেলিম বাগেরহাট শহরে একটি ভবন নির্মাণের জন্য ৪ লাখ ৬৮ হাজার টাকা দিতে বাদীকে বাধ্য করেন। চ্যানেল ওয়ানের চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে বাগেরহাট ও ঢাকায় এনিয়ে মোট সাতটি চাঁদাবাজির মামলা দায়ের হল। গত ৭ মার্চ যৌথবাহিনী সেলিমকে গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৪১ ঘ.