২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছির ও তার ছেলের দুর্নীতি মামলার সাক্ষ্য নেয়া শেষ

সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য নেয়া শেষ হয়েছে। বুধবার আসামীরা আদালতে ৩৪২ ধারায় জবানবন্দী দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য নেয়া শেষ হয়েছে। বুধবার আসামীরা আদালতে ৩৪২ ধারায় জবানবন্দী দেবেন। সোমবার সংসদ ভবনে বিশেষ জজ আদালত -- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে মামলার শেষ সাক্ষী হিসেবে দুর্নীতি দমন কমিশনের উপ -- পরিচালক ও মামলার আংশিক তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদকে জেরা করা ও তার সাক্ষ্য নেয়া হয়। সাক্ষ্য শেষে আদালত আসামীদেরকে আগামী বুধবার ৩৪২ ধারায় জবানবন্দী দিতে বলেন। এ মামলান অভিযোগপত্রে উল্লেখ করা ২১ জনের মধ্যে ১৯ জন এবং এর বাইরের আরও ১৩ জনসহ মোট ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আগে সকাল সাড়ে নয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনকে আদালতে আনা হয়। গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ -- পরিচালক শারমীন ফেরদৌসী বাদী হয়ে গুলশান থানায় মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে সম্পত্তি অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ --পরিচালক আবদুল্লাহ আল জাহিদ আসামীদের দেওয়া বিবরণীতে তারা ৩ কোটি ২২ লাখ ১১ হাজার ৬শ ৩৭ টাকার সম্পত্তির কথা চেপে গেছেন বলে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসি/১৭১৩ ঘ.